পবিত্র শবেকদর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনী উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
পবিত্র শবেকদর উপলক্ষ্যে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পূণ্যময় রজনী শবেকদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ্ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহর কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক।
প্রতি বছর বরকতময় এই রাত আমাদের জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহা সম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।